শহরের কোলাহলে হাঁপিয়ে ওঠা প্রতিটি মানুষ চায় দিনের শেষে ফিরে আসার মতো একটা আপন ঠিকানা, যেখানে থাকবে না কোনো বাড়িওয়ালার শাসন, থাকবে না রেন্টের দুশ্চিন্তা, থাকবে কেবল নিজের মতো বেঁচে থাকার অনুভূতি।
এই স্বপ্ন বাস্তবের রূপ পায় তখনই, যখন আপনি খুঁজে পাবেন সঠিক আবাসনের, যেখানে থাকবে নিরাপত্তা, পরিবেশ আর আধুনিকতার সঠিক সমন্বয়। আর ঠিক এখানেই আবাসন প্রকল্পগুলো হয়ে ওঠে জীবনের বড় একটি অধ্যায়।
আপনাদের স্বপ্নের ঠিকানা বাস্তবায়নের লক্ষ্যে ম্যাক্সওয়েল ওয়েস্টার্ন সিটি আয়োজন করতে যাচ্ছে ল্যান্ড শেয়ার ভিত্তিক একক আবাসন মেলা ২০২৫, যেখানে আপনি পাবেন স্বপ্নের ঠিকানা নিশ্চিতের পাশাপাশি স্মার্ট বিনিয়োগের সুযোগ।
আপনার আধুনিক লাইফ স্টাইল থেকে শুরু করে পারিবারিক জীবনের প্রিভিলেজ নিশ্চিত করতে ম্যাক্সওয়েল ওয়েস্টার্ন সিটি গড়ে তুলছে শেয়ার ভিত্তিক ফ্ল্যাট আবাসন প্রকল্প। আপনাদের চাহিদা ও পছন্দের কথা বিবচনায় নিয়ে তিনটি অনন্য ঠিকানা নিয়ে শেয়ার ভিত্তিক ফ্ল্যাট আবাসন মেলা ২০২৫ আয়োজন করা হচ্ছে।
● ম্যাক্সওয়েল পদ্মা
প্রকৃতির ছোঁয়ায় গড়ে ওঠা এই প্রকল্পে রয়েছে খোলামেলা খেলার মাঠ, সবুজ পরিবেশ, নিরাপদ চলাচল ও পারিবারিক পরিবেশ। যারা একটু নিরিবিলি ও প্রশান্ত পরিবেশ খোঁজেন, তাদের জন্য আদর্শ।
- ম্যাক্সওয়েল মেঘনা
স্মার্ট সিকিউরিটি, আধুনিক লিফট, ওয়াই-ফাই জোন, গৃহস্থালি রোবোটিক সিস্টেমসহ ভবিষ্যতের সব প্রযুক্তি নিয়ে তৈরি ম্যাক্সওয়েল মেঘনা — প্রযুক্তিপ্রেমী ও কর্মজীবী পরিবারগুলোর জন্য পারফেক্ট সিলেকশন।
● ম্যাক্সওয়েল যমুনা
আরাম, রুচি এবং স্থায়িত্ব—এই তিনটির চমৎকার কম্বিনেশন। বড় বারান্দা, প্রশস্ত ড্রয়িংরুম ও সূর্যালোকে ভরা অ্যাপার্টমেন্ট এক ভিন্ন ক্লাসের জীবনযাত্রা নিশ্চিত করে।
সুপরিকল্পিত এই শেয়ার ভিত্তিক ফ্ল্যাট প্রকল্পে বিনিয়োগে পাবেন সুপ্রশস্ত ৫০ ফিট এভিনিউ রোড, ২৫ ফিট ক্রসিং রোড। সাথে থাকবে ২৪/৭ সিকিউরিটি সুবিধা, অত্যাধুনিক মানের হাসপাতাল, স্কুল-কলেজ, মসজিদ, কমিউনিটি হল, জিমনেশিয়াম, চাইল্ড কর্নার, গ্রিন জোন, রুফটপ গার্ডেন সহ নান্দনিক জীবনের আরও নানাবিধ সুযোগ-সুবিধা।
ফ্ল্যাট কেনা মানে শুধু থাকার জায়গা নয় এটি একটি লাভজনক বিনিয়োগ। ম্যাক্সওয়েল ওয়েস্টার্ন সিটির প্রতিটি প্রকল্পই উচ্চ মূল্যমানের লোকেশনে নির্মিত, যেখানে ভবিষ্যতে রিয়েল এস্টেটের দাম বাড়ার সম্ভাবনা অত্যন্ত বেশি যার ফলে ভাড়ায় ফ্ল্যাট দিলে প্রতি মাসে থাকবে নিশ্চিত ইনকাম। তাছাড়া ভবিষ্যতে বাজারমূল্য বৃদ্ধি পেলে পুনঃবিক্রয়ের দ্বারাও থাকবে লাভবান হওয়ার সুযোগ। আর নিজের ও পরিবারের স্থায়ীত্ব ও নিরাপত্তা তো থাকবেই।
আবাসন মেলায় থাকছে আকর্ষণীয় অফার ও সুবিধাসমূহ–
- স্পট বুকিং এ ২ রাত ৩ দিন কক্সবাজার ট্যুর (শর্ত প্রযোজ্য)
- স্পেশাল শপিং ভাউচার
- আকর্ষণীয় মুল্য ছাড়
- ফ্রি প্রোজেক্ট ভিজিট
- সরাসরি প্রকল্প কর্মকর্তাদের সাথে পরামর্শের সুযোগ
প্রতিটি মানুষের যেমন আছে আপন ঠিকানা গড়ার স্বপ্ন, ঠিক প্রতিটি আপন ঠিকানার রয়েছে নিজস্ব এক গল্প। আপনাদের এই স্বপ্ন এবং লাভজনক বিনিয়োগের মেলবন্ধন ঘটাতে ম্যাক্সওয়েল ওয়েস্টার্ন সিটি নিয়ে আসছে শেয়ার ভিত্তির ফ্ল্যাট আবাসন মেলা ২০২৫।
মেলার সময় ও স্থান
- তারিখ : আগামী ০১ এবং ০২ আগস্ট, ২০২৫
- স্থান : গার্ডেন শীপ কনভেনশন হল, বসিলা মেইন রোড, মোহাম্মদপুর, ঢাকা।
- সময় : সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত
জীবনের সঠিক সিদ্ধান্তগুলো সঠিক সময়ে নিতে হয়। এই আবাসন মেলাই হতে পারে আপনার স্বপ্নপূরণের প্রথম ধাপ। আপনার পরিবার, আপনার ভবিষ্যত-সবকিছুই শুরু হতে পারে একটি আপন ঠিকানা থেকে।
চলে আসুন ম্যাক্সওয়েল এর আবাসন মেলায় – যেখানে স্বপ্ন আর বাস্তবতার মাঝে নেই কোনো দূরত্ব।


